× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১৭:০৬ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৫ ১৭:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন জেএমএস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা

শনিবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে ইপিজেডের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে চট্টগ্রাম বিমানবন্দরমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শ্রমিক ও সিইপিজেড সূত্রে জানা গেছে, অর্ডার না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে আগেই লে-অফ ঘোষণা করে জেএমএস গার্মেন্টস লিমিটেড। লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদেরকে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯-এর ধারা ১৫ অনুযায়ী বেতন গত ২০ মার্চ (ফেব্রুয়ারি মাসের বেতন) ব্যাংকের স্ব-স্ব হিসাব মাধ্যমে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধের কথা ছিল। লে-অফ ঘোষণার সময় মালিক পক্ষ ২০ মার্চ বেতন-ভাতা পরিশোধ করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ওইদিন পরিশোধ করেনি। তাই বকেয়া বেতনের দাবিতেই শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

সিইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান বলেন, মালিকপক্ষ ২০ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে বলে জানিয়েছিল। ঘোষণা অনুযায়ী ২০ মার্চ বকেয়া বেতন পরিশোধ না করায় আজ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আগামী ২৫ মার্চ বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছেন। পরে বিষয়টি শ্রমিকদের জানালে তারা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন।

ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করায় পতেঙ্গাগামী সড়কের দুদিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে আগ্রাবাদ থেকে ছেড়ে আসা গাড়ি পতেঙ্গার দিকে যেতে পারেনি। অন্যদিকে পতেঙ্গা এলাকা থেকে আসা যানবাহনগুলো স্টিলমিল এলাকার সড়কে আটকা পড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়ক হয়ে চলাচলকারীরা। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। তবে দুপুর ১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জানতে জিএস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মাহমুদকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা