× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ছয় মাদককারবারি গ্রেপ্তার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১৬:০৯ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৫ ১৬:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে পৃথক ঘটনাস্থল থেকে  ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২২ মার্চ) দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মামুদপুর বাজার এলাকা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার পত্নীতলা উপজেলার মামুদপুর এলাকার ফারাজ উদ্দিন মন্ডলের ছেলে মাতাব্বর হোসেন, ভিকারী চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী, শম্ভুপুর দক্ষিণপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম, হবিগঞ্জ জেলার গুমুটিয়া এলাকার অজিত দেবের ছেলে অপু দেব, মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকার অজিত পালের ছেলে রিপন পাল, ব্রাহ্মনবাড়ীয়া জেলার কাজীপাড়া এলাকার লিটন পালের ছেলে আনন্দ পাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা