× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, সেনা সদস্য নিহত

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৮:০৯ পিএম

শুক্রবার বিকালে উপজেলার কাছিকাটা টোল প্লাজার ১০ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রবা ফটো

শুক্রবার বিকালে উপজেলার কাছিকাটা টোল প্লাজার ১০ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রবা ফটো

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার কাছিকাটা টোল প্লাজার ১০ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম আল মামুন। তিনি নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত ওছিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বিকাল ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সেনা সদস্য আল মামুনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা