× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনপুরায় ছাত্রদ‌ল নেতা নিহ‌তের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

মনপুরা (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ২২:৫৯ পিএম

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। প্রবা ফটো

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। প্রবা ফটো

ভোলার মনপুরা উপজেলায় দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌ন ছাত্রদ‌লের সা‌বেক সাধারণ সম্পাদক মো. রা‌শেদ নিহ‌তের ঘটনায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। উক্ত মামলায় চার জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। 

গ্রেফতাররা হ‌লেন- মো. র‌হিম মা‌ঝি, জ‌সিম উদ্দিন, আল মামুন ও আল আমিন। তারা সকলেই মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের বা‌সিন্দা। 

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, নিহত রা‌শেদের বড় ভাই মো. আজাদ বাদী হ‌য়ে আজ বৃহস্প‌তিবার রাত আড়াইটার দি‌কে মনপুরা থানায় ১৭ জ‌নের না‌ম উল্লেখ ও অজ্ঞাত ৭-৮ জনের বিরু‌দ্ধে মামলা ক‌রেন। প‌রে সকা‌লের দি‌কে আমরা অভিযান চা‌লি‌য়ে এই চার জন‌কে গ্রেপ্তার ক‌রা হয়েছে। বাকি আসামি‌দের গ্রেপ্তা‌রে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ‌্য, মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের নুরউদ্দিন মা‌র্কেটসংলগ্ন বে‌ড়িবাঁধের কাজ চল‌ছিল। ওই কা‌জের জিও ব‌্যা‌গের কাজ করা নি‌য়ে নি‌য়ে প্রভাবশালী গিয়াস উদ্দিন মি‌ঝির ও  সোহান গোহাগ বদ্দার ম‌ধ্যে দ্বন্দ্ব চ‌লছিল। এ ঘটনা‌কে কে‌ন্দ্রে ক‌রে বুধবার সকা‌লের দি‌কে সোহান সোহাগ বদ্দার ও রা‌শেদসহ ক‌য়েকজন ওই কা‌জে সেখা‌নে গে‌লে তা‌দের ম‌ধ্যে প্রথ‌মে বাকবিতণ্ডা বাঁ‌ধে। প‌রে সংঘর্ষ হয়। ওই সংঘ‌র্ষের ঘটনায় গিয়াস উদ্দিন মি‌ঝিসহ তার লোকজনের হামলায় রা‌শেদ গুরুতর আহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। এর ম‌ধ্যে রা‌শেদের অবস্থা গুরুতর হওয়ায় তা‌কে প্রথ‌মে চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে এবং পরে তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেওয়ার প‌থে রাত ৮টার দিকে মারা যান।

এ দিকে দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের ছাত্রদ‌লের সা‌বেক সাধারণ সম্পাদক মো. রা‌শেদ হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মরকলিপি দিয়েছে বিএনপির ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত ছাত্রদলের একাংশ। 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্ছু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল আলম শাহীন, বিএনপি নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাস্টার জামাল উদ্দিন, জলিল মেম্বার, ছাত্রদলের সাবেক সভাপতি আল আমীন, সাবেক সম্পাদক নুর আলম শামীম, ছাত্রদল নেতা, রাকিব, মামুন, রুবেলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা