× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় ওসি বদলি

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ২০:১০ পিএম

ওসি মো. নাজমুল হুদা। ফাইল ফটো

ওসি মো. নাজমুল হুদা। ফাইল ফটো

কুমিল্লার চান্দিনায় এনজিও নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনার একদিন পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদাকে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) বদলি আদেশ পেয়ে তিনি চান্দিনা থানার দায়িত্ব হস্তান্তর করেছেন। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকা থেকে এনজিওর এক পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে বৈদ্যুতিক শক দিয়ে নারী কর্মীকে যৌন হয়রানি করা হয়। এতে ওসির উদাসীনতা ও দায়িত্বে অবহেলা পায় জনগণ। স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর তোপের মুখে বিষয়টি আমলে নিতে বাধ্য হলেও যৌন হয়রানির ঘটনায় মামলা নেননি ওসি। হয়রানিকারীদের বাঁচাতে ওই ঘটনায় মারামারি ধারায় মামলা নেয় পুলিশ। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি নজরে আনেন জেলা পুলিশ সুপার। ১৯ মার্চ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের স্বাক্ষরিত এক চিঠিতে ওসিকে হোমনা থানায় ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার আদেশ দেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলামকে চান্দিনা থানার দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, চান্দিনা থানার ওসির বদলির আদেশে প্রশাসনিক কারণ দেখানো হয়েছে। বুধবার আমরা আদেশের কপি পেয়েছি, আজ (বৃহস্পতিবার) তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা