× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনাবাড়ীতে আলীফ গ্রুপের ৩ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১৩:৩১ পিএম

অনির্দিষ্ঠকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করায় মূল ফটকের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা। প্রবা ফটো

অনির্দিষ্ঠকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করায় মূল ফটকের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা। প্রবা ফটো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় আলীফ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান অনির্দিষ্ঠকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে অনির্দিষ্ঠকালের বন্ধের নোটিশ দেখতে পেয়ে মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বন্ধ কারখানা গুলো হলো, স্বাধীন গার্মেন্টস লিমিটেড, স্বাধীন ডাইং লিমিটেড ও স্বাধীন প্রিন্টিং লিমিটেড। তিনটি কারখানা মহানগরীর জরুন এলাকায় আলীফ গ্রুপের।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বেশ কিছুদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এ অবস্থায় বুধবার সকাল থেকে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের কারনে বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে একটি নোটিস দিয়েছেন।

কারখানার কর্তৃপক্ষের দেওয়া নোটিশে উল্লেখ করা হয়, এতদ্বারা স্বাধীন গার্মেন্টস, ‘স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লিমিটেডে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩/১ ধারা অনুযায়ী আগামী ২০ মার্চ বৃহস্পতিবার থেকে কারখানার সকল কার্যক্রম (No Work No Pay) এর অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল।

নোটিশে আরও বলা হয়েছে, ‘উল্লেখ্য যে, গত ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত কারখানার সকল শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে ধর্মঘট করে কাজ বন্ধ রাখে। যার ফলশ্রুতিতে কারখানা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন হয়। এমতাবস্থায় কারখানার উৎপাদন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয় বিধায় স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লিমিটেডের কর্তৃপক্ষ বাধ্য হয়ে সকল কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

শ্রমিকরা জানান, কয়েকদিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্ঠকালের জন্য বন্ধ ঘোষণা করে। সামনে ঈদ অন্য কারখানার শ্রমিকরা যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন আমরা আমাদের টাকার জন্য সবার দ্বারে দ্বারে ঘুরছি।

কর্তৃপক্ষের কেউ না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকরা কিছুদিন ধরেই তাদের পাওনাদির জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা