× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামায় ইটভাটায় অভিযান, জরিমানা সাড়ে ৫ লাখ

বান্দরবান (লামা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ২০:৫৬ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৫ ২১:১০ পিএম

বান্দরবানের লামায় অবৈধ তিন ইটভাটা ও পাহাড় কাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

বান্দরবানের লামায় অবৈধ তিন ইটভাটা ও পাহাড় কাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

বান্দরবানের লামায় অবৈধ একাধিক ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন ইটভাটাকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফাইতং ইউনিয়নে পাহাড় কাটার দায়ে রফিকুল ইসলাম নামে আরও একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ফাইতং এলাকায় অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দিন। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত) এর ৬(খ) ধারায় এই জরিমানা করা হয়।

অভিযানে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানা করা ইটভাটাগুলো হচ্ছে- ইউবিএম ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা, এসএবি ইটভাটাকে ২ লাখ টাকা ও বিবিএম ইটভাটাকে ২ লাখ টাকা। 

অপরদিকে লামার ফাইতং ইউনিয়নের মেউন্দা মুসলিম পাড়া এলাকায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

মঙ্গলবার দুপুরে অবৈধভাবে পাহাড় ও গাছ কাটার অপরাধে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। 

বুধবার তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রফিকুল ইসলাম ফাইতং ২ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি পাড়ার বাসিন্দা। 

সহকারী কমিশনার (ভূমি) লামা রূপায়ন দেব বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা