× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলায় ধর্ষণচেষ্টাকারীকে ধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয়রা

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৮:৪৬ পিএম

আলী মোল্লা। প্রবা ফটো

আলী মোল্লা। প্রবা ফটো

মোংলায় আট বছরের শিশু ধর্ষণচেষ্টাকারী এক যুবককে হাতেনাতে ধরে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার (১৯ মার্চ) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠে এ ঘটনার পর তাকে পুলিশে দেওয়া হয়।

ধর্ষণচেষ্টাকারীর নাম আলী মোল্লা। তার বাড়ি খুলনায়। এলাকাবাসী জানিয়েছে, তিনি মাদকাসক্ত ও ভবঘুরে দিনমজুর।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠের এক বাসিন্দার আট বছরের শিশুকে পাশের একটি পুকুর পাড়ে ঢেকে নেয় আলী মোল্লা নামে এক যুবক। বিষয়টি তখন দেখে ফেলেন ওই শিশুর সহপাঠীরা। তারা এসে শিশুর পরিবারকে জানালে শিশুকে উদ্ধার ও যুবককে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। পরে ওই যুবককে পিটুনির পর পুলিশে দিয়েছেন তারা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ধর্ষণচেষ্টাকারী আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা