× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে ভাঙারির দোকানে মিললো পরিত্যক্ত মর্টার শেল

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৬:৪৪ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৫ ১৬:৪৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কিশোরগঞ্জ জেলা শহরের ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত এ মর্টার শেলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও, পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মনতোষ বিশ্বাস বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকানের এক শ্রমিক প্রতিদিনের মতো রাতে ভাঙ্গারি মালা মাল গুলো গুছানোর সময় এ মর্টার শেলটি দেখতে পায়। পরে বিষয়টি ভাঙ্গারি মালিক মো. টুটুল মিয়াকে জানালে তিনি অস্বাভাবিক বস্তুটি দেখতে পেয়ে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি সনাক্ত করে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে। পরে সেনাবাহিনীকে জানালে, রাত ১টার দিকে সেনাবাহিনী এসে মর্টার শেল বালতির ভেতর বালু চাপা দিয়ে দোকানটিকে তালাবদ্ধ করে রাখে। বর্তমানে থানা পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন, জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি সনাক্ত করে সেনাবাহিনীকে জানাই। সারা রাত পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করে। জানা গেছে, আজ বুধবার ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম এসে এটি নিষ্ক্রিয় করতে কাজ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা