× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৬:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশে স্ত্রীর সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ঝুলে শাহজাহান নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

বুধবার (১৯ মার্চ) ভোরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পলাশ বাজারের ব্যবসায়ী ও একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। চার বছরের এক ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে পলাশ বাজারের একটি বাসায় বসবাস করতেন তিনি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গাজীপুর জেলার  কালীগঞ্জ উপজেলার নারগানা এলাকার শফিক মিয়ার মেয়ে সুকন্যাকে বিয়ে করেন শাহজাহান। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল। এ দম্পতির হোসেন নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এর মাঝে তার স্ত্রী ঝগড়া করে শাহজাহানকে রেখে বাপের বাড়ি চলে যায়। পরে আবারও তারা একসাথে সংসার জীবন শুরু করে।

সর্বশেষ গতকাল রাতে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া হয়। বুধবার ভোরে সেহরি খেয়ে স্ত্রীকে পাশের রুমে রেখে একই বাসার অন্য আরেকটি রুমে ঘুমাতে যান শাহজাহান। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী স্বামীকে ডাকতে যায়। এসময় ভিতর থেকে রুমটি আটকানো ছিল। পরে অনেক ডাকাডাকি করার পরও সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় শাহজাহান একটি সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এ ঘটনার পর পুলিশ  খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পলাশ থানার ওসি মনির হোসেন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শাহজাহান নামে একজন সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। কেনো এই আত্মহত্যার ঘটনা এমন প্রশ্নে ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয় রাতে স্ত্রীর পরকীয়ার ঘটনা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়। এ নিয়ে স্ত্রীকে মারধরও করেন তিনি। পরে অভিমান করে আত্মহত্যা করে শাহজাহান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া  হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা