× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে কলেজের শহীদ মিনার ভাঙচুর

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৬:১২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নরসিংদীর মনোহরদীতে একটি কলেজে স্থাপিত শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

কলেজ প্রশাসনের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে কলেজের নৈশপ্রহরী মো. শরীফ মিয়া তারাবী নামাজ শেষে ফিরে দেখে কলেজের শহীদ মিনারের কিছু অংশ এবং কয়েকটি বৈদ্যুতিক লাইট ভাঙা। পরে বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিনকে জানানো হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

পরে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন জানান, কে বা কারা এ ধরণের ঘটনা ঘটিয়েছে সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি এলাকার মাদকসেবিরা এধরণের ঘটনা ঘটাতে পারে।

তিনি আরও বলেন, ‘রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কলেজ ক্যাম্পাসের লাইট ও শহীদ মিনার ভাংচুর  করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসাবে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানোর কেন্দ্রবিন্দুর উপর আঘাত রাষ্ট্রদ্রোহিতার শামিল। সর্বস্তরের  জনসাধারণের প্রতি এই নাশকতার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের সনাক্ত করতে ও বিচারের আওতায় আনার জন্য সহযোগিতার  আহ্বান জানাচ্ছি। কলেজের শহীদ মিনারে আমরা যে এসএস জাতীয় পাইপ ব্যবহার করেছি তা অনেক দামি। শহীদ মিনারের কিছু অংশ ভেঙ্গে পাইপ নিয়ে গেছে। তাই ধারণা করা হচ্ছে মাদকের টাকার জন্য পাইপ নিয়ে তারা বিক্রি করে দিয়েছে। এছাড়াও ইতোপূর্বে কলেজের কাটা তারের বেড়া কেটে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।’

এ বিষয়ে ইউএনও মোহাইমিন আল জিহান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা