× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

রংপুর ব্যুরো

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৪:৩৭ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৮:১১ পিএম

জাতীয় পার্টির অফিস, রংপুর। ছবি : প্রবা

জাতীয় পার্টির অফিস, রংপুর। ছবি : প্রবা

রংপুর সিটি করপোরেশন ভোটের জন্য জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১০৬ সদস্যবিশিষ্ট কমিটিতে রয়েছেন জাতীয় পার্টির জেলা, মহানগর, কেন্দ্রীয় কমিটির নেতারা।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাতে রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা এ কমিটির অনুমোদন করেন। এতে এসএম ইয়াসিরকে আহ্বায়ক ও আনিছুর রহমান আনিছকে সদস্যসচিব করা হয়। কমিটিতে ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৭২ জনকে সদস্য করা হয়েছে। এ ছাড়া অর্থ উপকমিটিতে দুজন, আইন উপকমিটিতে তিনজন, প্রচার উপকমিটিতে ছয়জন ও মিডিয়া উপকমিটিতে তিনজন সদস্য রয়েছেন।

এসএম ইয়াসির বলেন, ‘জাতীয় পার্টির পক্ষ থেকে মেয়র প্রার্থী নির্বাচনের অনেক আগে ঘোষণা করায় আমরা ব্যাপক প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছি। এরই মধ্যে সেন্টার কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটিও গঠিত হলো। আমাদের ওয়ার্ড পর্যায়ের শক্তিশালী কমিটি রয়েছে। এ ছাড়া মহানগরের প্রতিটি অঙ্গসংগঠনের সক্রিয় কমিটি রয়েছে। নগরবাসীর ভালোবাসার ভোটে আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে জয়লাভ করবেন। পুনরায় তিনি মেয়র আসনে বসবেন বলে আমরা প্রত্যাশা করি।’

২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনের প্রচার-প্রচারণা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা