× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৯:১৯ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৫ ১৯:২০ পিএম

ধর্ষণের অভিযোগে হোসেন মিয়া গ্রেপ্তার। প্রবা ফটো

ধর্ষণের অভিযোগে হোসেন মিয়া গ্রেপ্তার। প্রবা ফটো

খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) রাত ১টা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি পশ্চিম শিবির এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত হোসেন মিয়া উপজেলার মেরুং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতছড়ি শিবির এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী নিজবাড়িতে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় অভিযুক্ত ওই যুবক জোরপূর্বক ঘরের ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে হোসেন মিয়াকে আটক করে পুলিশে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামি হোসেন মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় একটি নিয়মিত মামলা করার হয়েছে এবং আসামিকে যথানিয়মে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা