× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে টাকা নিয়ে লাপাত্তা ‘ঊষার আলো ফাউন্ডেশন’

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৭:৩৭ পিএম

এ বাসায় অফিস। রাতের অন্ধকারে তা তালা দিয়ে পালিয়েছে সংস্থাটি। প্রবা ফটো

এ বাসায় অফিস। রাতের অন্ধকারে তা তালা দিয়ে পালিয়েছে সংস্থাটি। প্রবা ফটো

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এলাকার সাধারণ মানুষদেরকে ঋণের প্রলোভন দেখিয়ে ২০ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করে তারা লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ভুক্তভোগী সাইদুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাইদুল ইসলাম বলেন, উজানচর জামতলা হাটে তার রিকশার যন্ত্রাংশের দোকানে সংস্থার কর্মকর্তারা এসে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে। তবে ঋণ পেতে হলে ৮০ হাজার টাকা সঞ্চয় ও ৫ হাজার টাকা বীমা বাবদ জমা দিতে বলা হয়। তিনি ৭৫ হাজার ৫০০ টাকা জমা দেন। নির্ধারিত সময়ে ঋণ নিতে গেলে দেখতে পান, অফিস তালাবদ্ধ এবং সংস্থার কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ।

তিনি আরও বলেন, তার মতো অনেকে ঋণের প্রলোভনে পড়ে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন। এভাবে অন্তত ২০ লাখেরও বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

ভবনের মালিক প্রান্তি সুলতানা বলেন, সংস্থাটি প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়ার শর্তে তিন বছরের জন্য অফিসটি ভাড়া নেয়। তবে চুক্তিপত্র পরে সরবরাহের প্রতিশ্রুতি দেয়। হঠাৎ করেই তারা রাতের অন্ধকারে অফিস তালা দিয়ে পালিয়ে গেছে।

ঊষার আলো ফাউন্ডেশনের শাখা ম্যানেজার পরিচয়দানকারী মো. রুবেল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমি গত রবিবারে জানতে পেরেছি, ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি এনজিও এ উপজেলায় কার্যক্রম চালাচ্ছে। তাদের কাগজপত্র জমা দিতে বলি, তারা দুদিনের মধ্যে দেওয়ার কথা বলে। আজ জানতে পারলাম, তারা পালিয়ে গেছে। সংস্থাটি আমাদের রেজিস্ট্রেশন তালিকায় নেই।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা