× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরসরাইয়ে কাভার্ডভ্যানচাপায় শিক্ষিকা নিহত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৭:২৫ পিএম

মীরা রানী ভৌমিক। ছবি: সংগৃহীত

মীরা রানী ভৌমিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মিনি কাভার্ডভ্যানচাপায় মীরা রানী ভৌমিক (৫৩) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়ি ও চালককে আটক করা হয়েছে।

নিহত মীরা রানী ভৌমিক উপজেলার খৈয়াছাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন- অরুপ নাথ (১৮) ও স্বপন নাথ (৭০)।

এদিকে, স্বপন নাথের অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মিনার বলেন, গাড়িতে উঠার জন্য যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে তিনজনের মধ্যে ঘটনাস্থলেই মীরা রানী নিহত হন। এই ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা