× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরের মধ্যে পুড়ে অঙ্গার দুই ভাই

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৪:০১ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৪:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুর সদর উপজেলায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুদের বাবার নাম মানিক বৈদ্য। তিনি চুরি মামলায় ১৫ দিন আগে গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে আছেন। 

ওই দুই শিশুর বয়স আনুমানিক এক ও দুই বছর। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানি পলাতক থাকায় তাদের নাম জানা যায়নি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা হাজী বাদল মাতুব্বর বলেন, ‘রাস্তা থেকে ধোঁয়া দেখে আমি ঘরের সামনে আসি। দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ছিটকানি খুলে দেখি ভেতরের আসবাবপত্র পুড়ে ছাই। দুটি শিশুর পোড়া দেহ পড়ে আছে।’

ওসি মনোয়ার হোসেন জানান, বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে মানিক বৈদ্য স্ত্রী, শাশুড়ি ও দুই ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকতেন। চুরির মামলায় কারাগারে আছেন মানিক। সকালে মানিকের স্ত্রী ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখতে পান স্থানীয়রা। এ আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা