× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী

থানা থেকে পুলিশ সদস্যের টাকা-স্বর্ণালঙ্কার লুট

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ২১:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনী মডেল থানার ট্রাফিক বিভাগের এএসআই আমানত উল্লাহর কক্ষ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মালামাল লুটের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ মার্চ) সকালে মডেল থানার পেছনে পুলিশ সদস্যদের ঘর থেকে এসব মূল্যবান জিনিসিপত্র চুরি হয়।

এএসআই আমানত উল্লাহ জানান, দুপুর বারোটার দিকে বাসায় গিয়ে দেখেন তার কক্ষে থাকা স্টিলের ট্যাংক ভেঙে নগদ তিন লাখ টাকা, দুটি স্বর্ণের চেইন, চারটি রিং, একটি এলইডি টিভি ও একটি মোবাইলসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা ঘরের পেছনের অংশে ভেড়া কেটে ভেতরে প্রবেশ করে।

তিনি বলেন, রমজান উপলক্ষে সাউথ আফ্রিকান প্রবাসী ছোট ভাইয়ের যাকাতের টাকা, বিয়ের স্মৃতি চিহ্ন স্ত্রীর স্বর্ণের চেইন ও রিং চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা