× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৯:২৩ পিএম

আহত মোতাহার হোসেন। ফাইল ফটো

আহত মোতাহার হোসেন। ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তোরাই ভাঙ্গারি মালামাল বিক্রিতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে মোতাহার হোসেন নামের এক সেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পূর্বাচল হেলপেট চত্বর ১৯ নম্বর সেক্টর এলাকায় উপজেলার কালনি এলাকার কামরুল ইসলাম এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

মোতাহার হোসেন উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রুপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। 

তিনি জানান, উপজেলার কালনি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে কামরুল ইসলাম বিগত আওয়ামী শাসন আমল থেকে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন চোরাই মালামাল বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে। সোমবার দুপুরে পূর্বাচল হেলপেট চত্বর এলাকায় কামরুল ইসলাম চোরাই ভাঙ্গারি মালামাল বিক্রির সময় মোতাহার হোসেন ঘটনাস্থলে এসে বাধা দেন। এতে তাদের দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে কামরুল লোহার রড দিয়ে মোতাহারের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা মোতাহার হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন 

এ বিষয়ের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা