× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে পালানোর সময় বহুল আলোচিত তোতা চেয়ারম্যান গ্রেপ্তার

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৬:১৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

যশোরের শার্শা ১০ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিদেশে পালানোর সময় রবিবার (১৬ মার্চ) রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তার বিরুদ্ধে নাশকতা-চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। 

গ্রেপ্তার কবির উদ্দিন তোতা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে। 

ওসি রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা