× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণকারী নুরু দুইদিনের রিমান্ডে

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৫:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নুরুল ইসলাম নুরুর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১৭ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক সুমাইয়া সিদ্দিকা শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

গ্রেপ্তার আসামির নাম নুরুল ইসলাম নুরু। তিনি আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। 

বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, বেলা ১১টার দিকে বগুড়া ডিবি পুলিশ নুরুকে আদালতে নিয়ে আসে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানির পর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

এর আগে, গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে নুরুকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১৩ মার্চ) মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়। অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা