× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূ গণধর্ষণের অভিযোগে ঝিকরগাছায় ছাত্রদলের দুই নেতা সহ আটক ৪

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ২৩:৫৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গৃহবধূ গণধর্ষণের অভিযোগে যশোরের ঝিকরগাছায় ছাত্রদলের নেতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ভুক্তভোগী ৯৯৯ ফোন দিলে রবিবার (১৬মার্চ) বিকাল ৩ টায় প্রথমে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে জাবেদের লিচু বাগানে অভিযান চালিয়ে ঝিকরগাছা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রিপল নাইনে কল পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ওই ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় ৪ ধর্ষককে আটক করা হয়।

আটককৃতরা হলো, গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, ছাত্রদল কর্মী জাবের হোসেন  এবং আমিরুল ইসলাম। এরা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। 

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, সুমাইয়া বিকেলে বেনাপোল খালার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বাস থেকে নামে। সেখানে গদখালী বাজারের ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে ৪ যুবকের সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে সুমাইয়াকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে গণধর্ষণ করে। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, বিষয়টি জানার সাথে সাথে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোন ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোন অপরাধীর ঠাই নাই। তাই তাদের কে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা