× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ২৩:৪৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে দখলকৃত খাস জমি পুনরুদ্ধার করেছে প্রশাসন। 

রবিবার (১৬ মার্চ) সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এই খাস জমি উদ্ধার করেন।

এসময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। 

খাস জমিটির অবস্থান উপজেলার উচাখিলা ইউনিয়নের পুরাতন গো-হাটায়। 

উল্লেখ্য, পুরাতন গো-হাটায় ৫৪ শতক জমি দীর্ঘ প্রায় ৩০ বছব যাবত অবৈধ দখলে রেখেছিল বেশ কয়েকজন অসাধু লোক। গত শুক্রবার ডিমারগেশন করে ৫৪ শতক জমি নির্ধারণ করা হয়। ৫৪ শতকে প্রায় ২০টির মত দোকান ঘর নির্মাণ করা ছিল। পরবর্তীতে আজ (রবিবার) এক্সেভেটর দিয়ে সেগুলো  গুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার মো. ইকবাল হোসাইন বলেন,‘উচাখিলায় সরকারি রাজস্বের জন্য পুরাতন গো-হাটা অনেক গুরুত্বপূর্ণ। এই গো-হাটা থেকে বছরে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আসা সম্ভব। একসময় এই বাজার অনেক জমজমাট ছিল। আজকের অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে আশাকরি পুরোনো জমজমাট ভাব আবার ফিরে আসবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা