× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় দুর্ঘটনা থেকে রক্ষা, টেরিবাজার কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ২২:৫৬ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৫ ২২:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। কেননা, টেরিবাজার ও আশপাশের এলাকায় ছোট-বড় অন্তত তিন হাজারের অধিক দোকান রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খাজা বিপণি নামে একটি ভবন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, টেরিবাজারের খাজা বিপণি নামে একটি ভবনের কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপরও আগুনে কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা