× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর বাড়িতে পুলিশের অভিযান

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ২২:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার সংলগ্ন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দারোগা বাড়ি মাজার সংলগ্ন এলাকায় দারোগা বাড়ি মাজার সংলগ্ন  ফেরদৌসি ভিলায় বসবাস করতেন অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও তার পরিবার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার শিপার উপস্থিতে বন্ধ ফটক খুলে ভেতরে প্রবেশ করে পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা। এ সময় বাড়ির দুতলায় গিয়ে সেখানে একটি আলমারি ভেঙে ভেতরে তল্লাশি করা হয়। তবে সেখানে অবৈধ কিছু পাওয়া যায়নি। 

গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী। গত ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা