× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতদিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ২০:৫৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ওরফে ছোট সাজ্জাদকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৬ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার (১৫ মার্চ) ঢাকার বসুন্ধরা সিটি এলাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন বলেন, তাহসিন হত্যা মামলায় ছোট সাজ্জাদের ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পান করার সময় তাহসিন নামের এক যুবককে গুলি করে হত্যা করে কালো রংয়ের একটি গাড়িতে করে আসা লোকজন। ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছিল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে।

এছাড়া সাজ্জাদ চাঁদার জন্য বিভিন্ন ভবনে প্রকাশ্যে অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আত্মগোপনে থাকা সাজ্জাদ গত ২৮ জানুয়ারি রাতে ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দেন। এরপর ৩০ জানুয়ারি সাজ্জাদের সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করে সিএমপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা