× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রাসহ এক চোরাকারবারী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৯:৩৭ পিএম

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রাসহ এক চোরাকারবারী গ্রেপ্তার

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪ দেশের সাত লক্ষ বিশ হাজার টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার করা চোরাকারবারী হলো, মেহেরপুর জেলা সদরের কুতুবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ফিরোজ আলী।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ) শরীফ আল-রাজীব পিপিএম এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এসআই আনিচুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পাংশা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।’

তিনি আরও বলেন, ‘শনিবার (১৫ মার্চ) বিকেল আড়াইটার সময় রাজবাড়ী জেলার পাংশা থানার শিয়ালডাঙ্গা এলাকা থেকে আসামি মো. ফিরোজ আলীকে ৪ দেশের বৈদেশিক মুদ্রাসহ (বাংলাদেশী টাকার মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা) গ্রেপ্তার করেন। আসামিরর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে রবিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা