× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগ নেতা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৭:৪৩ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৫ ১৭:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে। এ নিয়ে কিশোরগঞ্জে ব্যাপক সমালোচনার শুরু হয়েছে।

গতকাল শনিবার (১৫ মার্চ) ইটনা উপজেলায় ঘোষিত ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহম্মেদ হেরীকে আহ্বায়ক করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগে সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। তাকে অবিলম্বে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন সম্মুখ সারির বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা মীর বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য।

জানা গেছে, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কমিটিতে আহ্বায়ক করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ হেরীকে। তানভীর আহম্মেদ হেরী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কমিটিতে তার পরিচয় দেওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অধ্যায়নরত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতারা বলছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা গোপন করতেই তিনি এই প্রতারণার আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে জানতে তানভীর আহম্মেদ হেরীর ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ইকরাম হোসেনের সঙ্গে এ বিষয়ে ফোনে কথা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, তানভীর আহম্মেদ হেরী স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। সে ইটনা উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছে। ছাত্রলীগের নেতা ছিল তার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে। জেলা কমিটি তা খতিয়ে দেখছে। ছাত্রলীগে তার সংশ্লিষ্টতার কোন প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে  পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা