× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, দুই ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৭:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে পেশাদার দুই দুর্ধর্ষ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিম পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার করা ডাকাত দলের সদস্যরা হলেন, নাঈম আল সুলতান প্রকাশ নাঈম ও মো. ইউসুফ প্রকাশ কালা।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী মাটিরাঙ্গা পৌর সভার ২নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসত ঘরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। পরের দিন মাটিরাঙ্গা থানায় একটি মামলা করেন মোহাম্মদ মঞ্জুর ইসলাম। এরপর থেকে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে ও লুট করা মালামাল উদ্ধারে ব্যাপক তৎপরতা চালান মাটিরাঙ্গা থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর মুসলিম পাড়া এলাকার নাঈমের বসতবাড়িতে অভিযান চালিয়ে নাঈম আল সুলতান প্রকাশ নাঈম ও মো. ইউসুফ প্রকাশ কালা নামের দুজন পেশাদার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র ও লুট করা মালামাল উদ্ধার করা হয়।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ঘরের দরজা ভাঙ্গার দুটি যন্ত্র, কোরাবারী, ধামা, চাকু, চাপাতি, হাসুয়া ও একটি বোরকা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে লুট করা চারটি মোবাইল ফোন, দুটি স্বর্ণালী বর্ণের চুড়ি, এক জোড়া স্বর্ণালী বর্ণের কানের দুল, একটি শপিং ব্যাগসহ নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে এখন পর্যন্ত নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ অন্তত ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুট করা অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা