× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে চুরি-ছিনতাই হওয়া ১৮ মোবাইল ফোন উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৭:১২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কক্সবাজার টেকনাফে বিভিন্ন সময় ডাকাতি, ছিনতাই, চুরি ও হারিয়ে যাওয়া ১৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের একটি দল। 

রবিবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে ব্যাটালিয়নের অফিস কক্ষে মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকের যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্ব-স্ব মালিকের নিকট হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএনের) অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ ১৬ এপিবিএন ব্যাটালিয়নের অপস এন্ড ইন্টেলিজেন্স ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. এনাম সিদ্দিকীসহ সাইবার সেলের অন্যান্য সদস্যরা।

মোবাইল ফোনের মালিকরা বলেন,‌ আমাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন এইভাবে ফিরে পাব ভাবতেও পারিনি। কোন টাকা খরচ ছাড়া হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো হাতে পেয়েছি। ১৬ এপিবিএন প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন উদ্ধার করে আমাদের হাতে তুলে দিয়েছেন। ১৬ এপিবিএনের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান মোবাইল ফোনের মালিকরা।

এ বিষয়ে এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের সাইবার টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময়ে মোবাইল ফোন ডাকাতি, চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া ১৮টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। ১৬ এপিবিএন পুলিশ জনগণের পাশে রয়েছে, যেকোনো মুহূর্তে আমাদের পুলিশ দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে যাবে। এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা