× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যাচারি থেকে সাগরে আরও ৫৪৪ কাছিমছানা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৫:৩৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৫৪৪টি অলিভ রিডলি প্রজাতির কাছিমছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতের ডিমাস প্যারাডাইস পয়েন্টে কাছিমছানাগুলো অবমুক্ত করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসব কাছিমছানা সাগরে ছাড়ার সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আরিফ উল্লাহ নেজামী, ‘আমার সেন্ট মার্টিন’ নামের সামাজিক সংগঠনের সমন্বয়ক আলী হায়দার, আয়াতউল্লাহ খোমেনি, ইউএনডিপির কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনডিপির কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তর দুই বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন আমার সেন্টমার্টিনের সহযোগিতায় মেরিন পার্ক হ্যাচারিতে ফুটানো কাছিমছানা সাগরে অবমুক্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত ২ জন ডিম সংগ্রহকারীর মাধ্যমে ২৬টি মা কাছিমের ৩ হাজার ১৮৪টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। শনিবার পর্যন্ত এসব ডিম থেকে ফুটানো ১ হাজার ২৪৬টি কাছিমছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন বলেন, সেন্টমার্টিনকে কাছিমসহ সব সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হলে জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি। তারই অংশ হিসেবে কাছিমের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা