× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিসিতে ১৬০ পরিচ্ছন্নতাকর্মীকে পুনর্বহাল দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৩:৫৩ পিএম

রবিবার সকালে নগর ভবনের সামনে বিসিসি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন। প্রবা ফটো

রবিবার সকালে নগর ভবনের সামনে বিসিসি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন। প্রবা ফটো

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ছাঁটাই হওয়া ১৬০ পরিচ্ছন্নতাকর্মীকে পুনর্বহাল ও দুই মাসের বকেয়া বেতন দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় নগর ভবনের সামনে বিসিসি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি হয়।

চাকরিচ্যুত শ্রমিক হোসেন আলী বলেন, কোনো ধরনের কারণ দর্শানো, কিংবা নোটিস ছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে আমাদের ছাঁটাই করা হয়েছে। দুই মাসের বেতন বকেয়া থাকা অবস্থায় হঠাৎ চাকরি চলে যাওয়ায় এখন আমরা অসহায় জীবনযাপন করছি। অন্য কোনো পেশার সঙ্গে জড়িত না থাকায় তাৎক্ষণিকভাবে বিকল্প কিছু করার সুযোগও নেই। তাই চাকরি ও বকেয়া বেতন দেওয়ার জন্য নগর ভবনের কর্মকর্তাদের কাছে গিয়েও সমাধান হয়নি। এমনকি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে দাবি-দাওয়ার কথা জানালেও কোন ভ্রূক্ষেপ করছে না কর্তৃপক্ষ।

এ সময় অবিলম্বে দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে নগর ভবনের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কোনো তথ্য জানাতে পারেননি। তবে কর্তৃপক্ষ বলছেন, নিয়ম মেনেই কিছু কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নগর ভবনের সামনে একই দাবিতে হরিজনসহ শ্রমিকরা মানববন্ধন করেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা