× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তালতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২০:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে আটক করে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।

শনিবার (১৫ মার্চ) বেলা দেড়টার দিকে নয়াপাড়া এলাকা থেকে ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। 

গ্রেপ্তার মিনহাজুল আবেদিন মিঠু উপজেলার কাজিরখাল এলাকার জয়নাল হাওলাদারের ছেলে। মিঠু প্রায় ৫ বছর পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। গত বছরের শেষের দিকে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু ৫ আগষ্টের পর দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলো। শনিবার বেলা ১টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় মিঠু অবস্থান করে। নাশকতা চেষ্টার খবর পেয়ে ঐ এলাকায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে সড়কে মিঠুকে দেখে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মিঠুকে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ‘ছাত্রদলের কিছু লোকজন মিঠুকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছেন। তাকে একটি মামলায় আটক দেখানো হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা