× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যাহার ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৩:০৯ পিএম

ওসি ফরিদ আহমেদ। ফাইল ফটো

ওসি ফরিদ আহমেদ। ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইল মডেল থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ভোরে তিনি ওই থানা ছেড়ে তড়িঘড়ি করে সদরে চলে যান।

এমন খবর পেয়ে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা থানা ফটকে এসে ভিড় জমান। তাদের দাবি, ওসি ফরিদ তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস বাকিতে কিনে আর টাকা পরিশোধ করেননি।

থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ সেপ্টেম্বর নান্দাইল মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন ফরিদ আহমেদ।

নান্দাইল বাজারের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন খান রেনু জানান, তার দোকান থেকে ওসি ফরিদ পরিবারের জন্য শীতে কাশ্মীরি শালসহ অনেক দামি পোশাক কেনেন। কিন্তু তিনি টাকা পরিশোধ করেননি। এ বাবদ ওসির কাছে পাওনা আছে ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা। এই টাকা আদায় নিয়ে সংশয় প্রকাশ করেন ব্যবসায়ী মোফাজ্জল।

আরেক ব্যবসায়ী সুবর্ণ ইলেকট্রনিকসের মালিক ফরহাদ জানান, তার কাছ থেকে ফ্যানসহ বেশ কিছু ইলেকট্রনিকসের মালপত্র কেনেন ওসি। এসবের টাকা পাওনা রয়েছে। এ ছাড়া তিনি ওসির কাছে ১১ হাজার টাকা পান।

এ বিষয়ে জানতে ওসি ফরিদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল ধরেননি। ফোনে ক্ষুধে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি তার।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, ‘একজন ওসির কাছে সাধারণ জনগণ, ব্যবসায়ী টাকা পাবে, সেটি দুঃখজনক। ওসির সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা