× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আছিয়ার পরিবারকে সান্ত্বনা ও পাশে থাকার প্রতিশ্রুতি

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ২২:৩১ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ২২:৪১ পিএম

আছিয়ার পরিবারকে সান্ত্বনা ও পাশে থাকার প্রতিশ্রুতি

মাগুরার শিশু আছিয়াকে বাঁচানো যায়নি। শিশুটির মৃত্যুর পর তাদের বাড়িতে চলছে মাতম। বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তারা আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দেন। এ সময় তার সঙ্গে ছিলেনÑ কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুম উর্মি প্রমুখ।

স্থানীয় জেলা ও বিএনপির নেতারা, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক পরিবারটির খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া গত মঙ্গলবার সকালে জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের, সাবেক আমির আব্দুল মতিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফখরুদ্দিন মিজান, সেক্রেটারি মোল্যা মিজানুর রহমান আছিয়ার পরিবারের খোঁজখবর নেন।

শুক্রবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরিবারটির খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে তথ্য-প্রমাণ থাকায় সাত দিনের মধ্যেই আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে বিচার করার দাবি করেছেন আফরোজা আব্বাস। শুক্রবার তিনি আছিয়ার মাগুরা শ্রীপুরের জারিয়া গ্রামের বাড়িতে তার মাকে সান্ত্বনা দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, বিগত সরকারের সময় ধর্ষকদের বিচার না করে পুরস্কার দেয়া হয়েছে। ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা