× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাখো রোহিঙ্গার ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ২০:৩৩ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ২০:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা হলেন, একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ। আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি জানান, ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে করে পাহাড়ের ঢাল থেকে পরে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নেয়ামতুল্লাহকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা