× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ২০:২৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ভোলার চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির ইফতার ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় চরফ্যাশন দ্যা সাউদার্ন পোর্ট (রুফটপ) চাইনিজ রেস্টেুরেন্টে এ ইফতার ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

রিপোটার্স ইউনিটির সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান সিকদারের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও আমাদের বরিশাল পত্রিকার প্রতিনিধি মীর মো.ছায়েদ, চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্ঠা ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, সহ- সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজী, নয়া দিগন্ত প্রতিনিধি কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের এম আবু সিদ্দিক, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি সজিব শাহরিয়ার, রিপোর্টাস ইউনিটির নির্বাহী সদস্য  যুগান্তর প্রতিনিধি এম আমির হোসেন, দৈনিক সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল মোল্লা, যুগ্ম-সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক ও রুপালী বাংলাদেশ প্রতিনিধি আরিফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকতা দিয়ে সমাজের নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে অনেক অনুসন্ধানী খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখার মাধ্যমে সমাজের অন্যায় অনিয়ম দুর্নীতি তুলে ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ও পেশার সম্মান রক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ জাতিকে আলোকিত করবেন। 

সভাটি সঞ্চলনা করেন রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল। 

আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো. খোরশেদ আলম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা