× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ'লীগ নেত্রী রুপালি গ্রেপ্তার

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১৯:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) ভোরে তাকে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আয়েশা সিদ্দিকা রুপালি তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার মেয়ে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আয়শা আক্তার রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় করা একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ আজ ভোরে তেঁতুলতলার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে ওসি আল আমীন বলেন, ‘গ্রেপ্তার করে আয়শা আক্তার রুপালিকে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা