× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে ঘাঘট নদীতে দাঁড়িয়ে মানববন্ধন

রংপুর অফিস

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৭:১৯ পিএম

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে ঘাঘট নদীতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপল। প্রবা ফটো

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে ঘাঘট নদীতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপল। প্রবা ফটো

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে ঘাঘট নদীতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপল। 

শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর প্রয়াস সেনাপার্ক সংলগ্ন ঘাঘট নদীতে এ কর্মসূচী পালন করা হয়। 

রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারী সুপ্ত এর সভাপতিত্ব ও সঞ্চালনায় বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রিভারাইন পিপল এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ, বাংলা বিভাগের শিক্ষক ও আয়োজক সংগঠেনের উপদেষ্টা খাইরুল ইসলাম পলাশ, রিভারাইন পিপল ক্লাবের সংগঠক শামসুর রহমান সুমন, মইন উদ্দীন, আজিজুল হক, শাহরিয়ার নাফিস প্রমুখ।

রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘নদী সুরক্ষার দায়িত্বে থাকা ডিসি, ইউএনও এবং এসিল্যান্ড নদীর সুরক্ষায় ব্যর্থ, চাই নতুন ব্যবস্থাপনা। দেশের দখল হওয়া নদীর সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এসব পদের কর্মকর্তারা জড়িত।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নদী রক্ষা কমিশনকে নৌপরিহন মন্ত্রণালয়ের অধীন থেকে মুক্ত করতে হবে, আইন সংষ্কার করে কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। বিভাগীয় পর্যায়ে কমিশনের কার্যালয় থাকতে হবে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের ব্যবস্থাও তাদের থাকতে হবে।’

শিক্ষক খাইরুল ইসলাম পলাশ বলেন, ‘আমাদের দেশের নদীগুলোকে হত্যা করা হয়েছে। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এ কাজগুলো হচ্ছে। আমাদের দেশের জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করা হলে আমাদের নদীগুলোকে বাঁচানো সম্ভব বলে মনে করি।’

শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘নদী সুরক্ষায় সকলের দায় রয়েছে। আমরা মনে করি নদী সুরক্ষায় নতুন ব্যবস্থাপনা আসা উচিত। নদী রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয় কাউন্সিল গড়ে তোলা প্রয়োজন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা