পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৭:০১ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১৭:০৫ পিএম
প্রতীকী ছবি
পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন (বাবা ও ছেলে) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। আহতরা চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সাথিয়া-পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার শ্রীপুরের ফৈজুড়ী এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আর নসিমনটি বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌছালে নসিমন-অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হোন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।’