× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে এলজিইডি প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৬ লাখ টাকা

সিংড়া (নাটোর) সংবাদদাতা

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৫:৫৮ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১৬:৫৮ পিএম

নাটোরের সিংড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৬ লাখ টাকা জব্দ। প্রবা ফটো

নাটোরের সিংড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৬ লাখ টাকা জব্দ। প্রবা ফটো

নাটোরের সিংড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এক এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। একইসঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দসহ ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় তল্লাশিকালে তার ব্যবহৃত প্রাইভেটকার থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

অভিযুক্ত মো. ছাবিউল ইসলাম গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী।

প্রকৌশলী ছাবিউল ইসলাম দাবি করেছেন, টাকা জমি বিক্রির বৈধ অর্থ, যা তিনি গাইবান্ধা থেকে রাজশাহীতে নিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশের গণনায় তার প্রথমে বলা ৩০ লাখ টাকার চেয়ে আরও ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়, যা সন্দেহজনক বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে প্রকৌশলীকে থানায় নেওয়া হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক জানান, পুলিশের নিয়মিত চেকপোস্টে গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি চালানো হয়। গাড়ির ব্যাকডালায় রাখা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের অতিরিক্ত সুপার একরামুল ইসলাম জানিয়েছেন, টাকার উৎস যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা