× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১২:২৪ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১২:২৫ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটেছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটেছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে। 

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙ্গাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন প্রতিমা ভাঙ্গা অবস্থায় আছে।

মন্দিরের সিসি টিভি ফুটেজে দেখা যায় মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙ্গে চলে যায়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা জানান, যারাই এই প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রতিমা ভাঙ্গার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কি উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা