× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেই শিশুর দাফনের আগেই ধর্ষকদের শাস্তি চেয়ে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৯:০০ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৫ ১৯:১৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হওয়া ওই শিশুর দাফনের আগেই ধর্ষকদের দাফন চেয়ে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে শোকার্ত ময়মনসিংহবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- ময়মনসিংহ মহানগর সুজন শাখার সম্পাদক আলী ইউসুফ, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক আবুল কালাম আল আজাদ, কবি ইয়াজদানী কোরাইশী কাজল, বিভাগীয় চারুশিল্পী পরিষদের সভাপতি মো. রাজন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, দূর্গাবাড়ি ওষুধ ব্যবসায়ি সমিতির সভাপতি তৌহিদুজ্জামান ছোটনসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ সমাজে মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আজ ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হওয়া শিশুটির মত অনেক নারী-শিশু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমরা মনে করি ধর্ষণের শিকার হয়ে যাদের মৃত্যু হচ্ছে তাদের দাফনের আগেই ধর্ষকদের দাফন হলে সমাজে ধর্ষণ কমবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা