× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলগঞ্জে জমির ধান খাওয়ায় মহিষের পাল নিয়ে থানায় কৃষক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৮:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে এক কৃষকের ধানী জমির ধানগাছ খেয়ে ফেলে গ্রামের একপাল মহিষ। এতে ক্ষুব্ধ হয়ে ওই কৃষক মহিষের পালকে বেঁধে নিয়ে রাতে কমলগঞ্জ থানায় হাজির হন। কৃষকের এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়।

জানা গেছে, বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের চাঁন মিয়ার বোরো ধানখেতে, গ্রামের অন্য তিন কৃষকের বাছুরসহ ৯ মহিষ ঢুকে ধানগাছ খেয়ে ফেলে এবং ফসলি ক্ষেত নষ্ট করে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক চাঁন মিয়া মহিষগুলো ধরে রাতে থানায় নিয়ে যান। পরে গভীর রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে আপোষের মাধ্যমে বিষয়টি সমাধান করে মহিষের মালিকদের কাছে মহিষগুলো হস্তান্তর করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

তিনি বলেন, ‘একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে আসেন। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধান করে মহিষের মালিকের কাছে মহিষগুলো হস্তান্তর করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা