× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় আশ্রমের জমি দখলচেষ্টার অভিযোগ

পাবনা সংবাদদাতা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ২১:৫২ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ২১:৫২ পিএম

পাবনায় আশ্রমের জমি দখলচেষ্টার অভিযোগ

পাবনার হেমায়েতপুর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের নামে কেনা জমি অবৈধভাবে দখলচেষ্টায় অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী চক্র আশ্রমের কাঁটাতারের বেড়া ও খুঁটি ভেঙে দিয়েছে বলে প্রলিশে লিখিত অভিযোগ করেছেন আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা।

তার অভিযোগ, আশ্রমের দক্ষিণ পাশের বাগান ও রাস্তা সংলগ্ন একটি জমি প্রায় ৩০ বছর আগে আশ্রম কর্তৃপক্ষ ক্রয় করে। তখন থেকে জমিটি আশ্রমের দখলে রয়েছে। গত ২৫ নভেম্বর স্থানীয় বুদেরহাট গ্রামের ফজলুল হক বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস তার লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ সময় তারা আশ্রমের বাউন্ডারি দেওয়া কাঁটাতারের বেড়া ও সিমেন্টের খুঁটি ভেঙে ফেলেন। খবর পেয়ে আশ্রমের লোকজন গিয়ে তাদের নিষেধ করলে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি-ধামকি দেওয়া হয়। এতে আশ্রমের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

রনি বিশ্বাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।  

তবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলছেন, দখলের অপচেষ্টাকারী ও হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারও জমি অন্য কেউ দখলের চেষ্টা করবে সে রকম কোনো সুযোগ নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা