× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইজিবাইক চালক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৭:২১ পিএম

ইজিবাইক চালক শরিফুল ইসলাম সৌরভ। ছবি : সংগৃহীত

ইজিবাইক চালক শরিফুল ইসলাম সৌরভ। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১৩ মার্চ) বিকালে পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ইজিবাইক চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

গ্রেপ্তার ইজিবাইক চালক হলেন শরিফুল ইসলাম সৌরভ। তিনি পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকার বাসিন্দা। বছর খানেক আগে তার বিবাহ বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এরপর নিজবাড়িতে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে প্রতিবেশীরা সালিশ বৈঠক করছেন বলেও জানা গেছে।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সৌরভ কৌশলে শিশুটিকে নিজবাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণচেষ্টা করে। কান্নার শব্দ শুনে শিশুটির মা খুঁজতে গিয়ে তাকে সৌরভের ঘরে দেখতে পান। পরে এ ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত সৌরভ শিশুটির বাবাকে মারধর করে। এনিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিশুটির প্রতিবেশী মাহমুদ হাসান নিশাদ বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। অভিযুক্ত সৌরভ শিশুটির কাছের প্রতিবেশী। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে। এজন্য আমরা থানায় ভিড় করছি। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই, যাতে সমাজে এমনকিছু কেউ আর করার সাহস না পান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আবুল কাশেম বলেন, প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা পর সঠিকভাবে বলা যাবে।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। আমরা আসামি শরিফুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা