× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় আ.লীগ নেতার বাড়ি থেকে ২৪ ককটেল, দুই বোমা উদ্ধার

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৫:১৭ পিএম

অবিস্ফোরিত ককটেল ও স্মোক বোমা উদ্ধার। প্রবা ফটো

অবিস্ফোরিত ককটেল ও স্মোক বোমা উদ্ধার। প্রবা ফটো

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতার বাসাবাড়ি থেকে ২৪টি অবিস্ফোরিত ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর এলাকার আব্দুস সালাম মেম্বারের বাড়িতে এই অভিযান চালায় র‍্যাব-১২-এর পাবনা ক্যাম্পের সদস্যরা।

আব্দুস সালাম গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি হওয়ায় ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে রাত ১২টার দিকে ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজালের একটি ইউনিট আসার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে বাড়ির মালিকের নামে একটি মামলা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা