× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহী অফিস

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৯:৪২ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ১৯:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাসুদ রানা (৪৭) নামের আলোচিত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু সুফিয়ান জানান, মঙ্গলবার (১১ মার্চ) নগরীর বর্ণালী মোড় এলাকায় অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর সামনের আসনে বসে ওই ব্যক্তি অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। ভুক্তভোগী শিক্ষার্থী সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়।

ঘটনাটি নজরে এলে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা শনাক্ত করে তাকে ধরতে অভিযান শুরু করে। পরে আজ ভোর ৫টার দিকে নওগাঁ জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার আরও জানান, অভিযুক্ত ব্যক্তি আটকের পর নিজের দোষ স্বীকার করেছেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর মামলার প্রেক্ষিতে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা