× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৯:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারীকে গণধর্ষণের ঘটনায় আরও একজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার মুন্সিগঞ্জ গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার (১২ মার্চ) দুপুরে র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার করা আসামির নাম মো. অয়ন। সে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মো. হালিম মিয়ার ছেলে।

এই বিষয়ে র‌্যাব জানায়, ২৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে সজীব, হাসান ও অয়নসহ ৮ জন আসামী গৃহবধূকে গণধর্ষণ করে। আসামীরা তাকে পালাক্রমে ধর্ষণ করার পর রাত প্রায় ২টায় গৃহবধূকে এবং কামাল হোসেনকে ওই পরিত্যক্ত ঘর হতে বের করে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিম গৃহবধূ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি গণধর্ষণ মামলা করেন। 

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মামলাটি রুজু হওয়ার পর মামলার এজাহারনামীয় আসামীদেরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই গণধষর্ণের ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় অন্যতম আসামী মো. অয়নকে র‌্যাব-১১ মঙ্গলবার (১১ মার্চ) মুন্সিগঞ্জ গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামী মো. অয়ন এর বিরুদ্ধে সোনারগাঁও থানার এফআইআর নং-৩৮, তারিখ-২৬/০২/২০২৫ ইং; ধারা- ৪/৫ আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধনী/২০১৯) আইন; এজাহারে অভিযুক্ত। তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা