× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৭:১৪ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ১৭:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে এক মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে একই মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আব্দুর রহিম কালু নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি বড়াইগ্রাম উপজেলার তালশো আল-জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাড. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পর মাদ্রাসাশিক্ষক আব্দুর রহিম কাজ আছে বলে জনৈক ছাত্রকে মোটরসাইকেলে করে তার বাড়ি থেকে মাদ্রাসায় নিয়ে আসে। পরে তাকে মাদ্রাসার একটি কক্ষে জোরপূর্বক বলাৎকার করে। এরপর ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয় এবং চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তিনদিন পর ২১ মে শিশুটির বাবা মাদ্রাসাশিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে অ্যাড. আব্দুল কাদের পিপি বলেন, ‘দীর্ঘ ৪ বছর মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি চলে। বুধবার আদালত আসামি আব্দুর রহিম কালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা