× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৬:৩৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন এবং তিন বছর বয়সী মেয়ে রাহিয়া। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয়। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। 

পুলিশের এই কর্মকর্তা জানান, রোকসানা তার তিন বছর বয়সী মেয়ে রাহিয়াকে নিয়ে জিয়ানগরের জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তারা কাহালুর বাড়ির দিকে ফেরার জন্য অটোভ্যানে করে রওনা হন। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক( বগুড়া-ড- ১১-২০১২) পিছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভীনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেন। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা